আজ ৩রা এপ্রিল ২০২৬, এক টাকায় শিক্ষা সংগঠনের অফলাইন মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়।
এই অফলাইন মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি সানু আক্তার নদী। সভাটি সঞ্চালনা করেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আল হাসান।
উক্ত সভায় এক টাকায় শিক্ষা-র প্রতিষ্ঠাকালীন সভাপতি মো রিজুয়ান এবং বর্তমান কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় আমাদের পূর্ববর্তী কাজগুলো নিয়ে আলোচনা, নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে দিনটা ছিল সত্যিই প্রাণবন্ত ও অর্থবহ।
এই আয়োজনকে সুন্দর করে তুলতে যাঁরা সময় ও পরিশ্রম দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।