ঈদ শেষ হলেও সেই আনন্দঘন মুহূর্তগুলো আজও আমাদের হৃদয়ে রয়ে গেছে।
‘হাসবে সবাই ঈদ আনন্দে ২০২৬’ ইভেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের কেনাকাটার সেই চিরাচরিত স্বাদ দিতে—যেখানে তারা নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পারে।
চট্টগ্রামের হাটহাজারীতে ৫৯ জন, কুমিল্লায় ৪৩ জন এবং রংপুরে ৩৭ জন শিশুর উজ্জ্বল চোখের ঝিলিক আমাদের এই পথচলাকে সার্থক করেছে। রাউজানে ৩০ জন এবং পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ২০ জন শিশুর রঙিন স্বপ্নের সারথি হতে পেরে আমরা আনন্দিত।
এই খুশির জোয়ার শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। শ্রীমঙ্গল ও ষোলশহরে ১১ জন করে মোট ২২ জন শিশুর পাশাপাশি নোয়াখালীতে ৯ জন এবং ঢাকায় ৬ জন শিশুর ঈদের কেনাকাটা সম্পন্ন হয়েছে।
এছাড়া বড়দীঘির পাড়, সরকারহাট এবং বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে আরও অনেক শিশুর হাতে পৌঁছে গেছে তাদের পছন্দের নতুন পোশাক।
সব মিলিয়ে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা শিশুদের মুখে হাসি ফোটাতেই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।