শুরুতে খুব অল্প কয়েকজন বাচ্চা আলপনা আঁকতে বসেছিল, পরিবেশটা তখনো শান্ত ছিল। কিন্তু প্রাণবন্ত হয়ে ওঠে যখন তারা দৌড়ে গিয়ে তাদের বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে আসে।
তাদের হাসি আর রঙের মিশেলে স্টলটা হয়ে ওঠে জীবন্ত। প্রত্যেকের মাঝে ছিল একরাশ আনন্দ আর উল্লাসের বহিঃপ্রকাশ।
এই ছোট ছোট মুহূর্তগুলোই পহেলা বৈশাখের আসল সৌন্দর্য।
রঙে আর হাসিতে নতুন বছরের শুরু-শেষটাও এমনই হোক।