গত ২৩শে এপ্রিল, ২০২৬ ‘বিশ্ব বই দিবস’ উপলক্ষে ‘এক টাকায় শিক্ষা’-এর ক্লাসরুমে শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয় এক ভিন্নধর্মী বই আড্ডা।
আয়োজনটির মূল আকর্ষণ ছিল সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ‘আমার স্কুল’ গল্প পাঠ। গল্পের একটি অংশ পড়ে শোনানোর পর শিশুদের নিজ নিজ ভাবনা প্রকাশের সুযোগ দেওয়া হয়। তারা নিজেদের মতো করে গল্পটি উপলব্ধি করে তাদের অনুভূতি ও চিন্তা প্রকাশ করে, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত।
এই আয়োজনের মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের চিন্তার জগতকে বিকশিত করা। গল্প শোনা থেকে শুরু করে নিজের অনুভূতি ভাগ করে নেওয়া- সবকিছু মিলিয়ে দিনটি ছিল আনন্দঘন ও শিক্ষণীয়।