এক টাকায় শিক্ষা'-এর প্রমোশনাল ক্যাম্পেইনের সার্থকতা শিক্ষার্থীদের সাড়া ও সম্পৃক্ততায় নিহিত। গত ১০ মে থেকে শুরু হওয়া আমাদের এই ক্যাম্পেইনে এখন পর্যন্ত আশাতীত প্রতিক্রিয়া মিলেছে।
আজ আমরা নতুন কলা ভবন, বাংলা, আরবি, আইএমএল, দর্শন, ইসলামিক স্টাডিজ এবং ইতিহাস বিভাগে আমাদের ক্যাম্পেইন পরিচালনা করেছি। আমাদের এই উদ্যোগকে সবাই বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এবং তাদের পাশে দাঁড়াতে সকলের এই আন্তরিক অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করছে।
আমরা স্বপ্ন দেখি — একসাথে এগিয়ে এসে আমরা আরও অনেক শিশুর স্বপ্ন পূরণের পথ তৈরি করব। কারণ শিক্ষার আলোয় নিজের ভবিষ্যৎ গড়ে তোলা প্রতিটি শিশুরই অধিকার।
Give One Taka Daily,
Change Bangladesh Gradually